
কাটাখালে উচ্ছেদ ঘিরে বিক্ষোভ, ঘর ছাড়তে নারাজ বাস্তুচ্যুতরা কাটাখাল সংলগ্ন এলাকায় উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। ঘরবাড়ি ছাড়তে অস্বীকার করে প্রতিবাদে সরব ।স্থানীয় বাসিন্দারা। তাদের স্পষ্ট দাবি—“জায়গার বদলে জায়গা না দিলে কোনোভাবেই ঘর ছাড়া হবে না।” এদিন ঘটনাস্থলে পৌঁছান সিপিআইএম নেতৃত্ব—রাধাচরণ দেববর্মা, শংকর প্রসাদ দত্ত এবং টিওয়াইএফ-এর সভাপতি কৌশিক দেববর্মা। প্রতিনিধি দলের সামনেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন এলাকাবাসী।অভিযোগ, বিকল্প পুনর্বাসনের কোনও স্পষ্ট রূপরেখা ছাড়াই প্রশাসন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে, যা মানবিক নয়। ফলে পরিবারগুলোর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।উচ্ছেদ ইস্যুতে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।