
বড়জলায় ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্বে অংশগ্রহণ, উপস্থিত বিজেপি নেতৃত্ব বড়জলার ১৯ নম্বর বুথে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী Narendra Modi-র ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব শোনার বিশেষ আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বুথ সভাপতি সুমা চক্রবর্তী সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা।অনুষ্ঠান চলাকালীন নেতৃবৃন্দ ও কর্মীরা একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এদিনের আয়োজনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।লীয় নেতৃত্বের মতে, ‘মন কি বাত’ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দেশের উন্নয়ন ও জনসংযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম, যা সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি সংযোগ স্থাপন করে।