

Apr 26, 2026
আগরতলা কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন এআইসিসি অবজার্ভার Vijay Lakshmi Sadhu সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে মূলত সংগঠনের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক কৌশল এবং আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দলীয় নেতৃত্ব রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ জানান, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে কাজ জোরদার করা হবে এবং জনসংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।