
প্রয়াত সাংবাদিক রবি সিং-এর পরিবারের পাশে সাংবাদিক মহল গণ্ডাছড়ার প্রবীণ সাংবাদিক রবি সিং-এর প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে আজ আগরতলা সহ বিভিন্ন প্রেস ক্লাবের প্রতিনিধিরা পৌঁছান তাঁর বাসভবনে।পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা তুলে দেন। এই সময় পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক মহল সরকারের কাছে বিশেষ আর্থিক সহায়তার দাবি তোলে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন মানুষের কথা তুলে ধরা একনিষ্ঠ সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব।দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রত্যন্ত এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন রবি সিং। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।