
পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কংগ্রেসের অবস্থানের প্রতিবাদে আগরতলায় অনুষ্ঠিত হলো আক্রোশ মিছিল।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের বিরোধিতার প্রতিবাদে আগরতলার রবীন্দ্রভবনের সামনে অনুষ্ঠিত হলো এক বিশাল আক্রোশ মিছিল।মিছিলে অংশ নেন বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা। প্রতিবাদ জানাতে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।পরবর্তীতে প্যারাডাইস চৌমুহনী এলাকায় কংগ্রেস নেতা Rahul Gandhi-র কুশপুতুল দাহ করা হয়, যা ঘিরে তৈরি হয় উত্তেজনার পরিবেশ।বিক্ষোভকারীদের দাবি, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের অবস্থান নারীদের স্বার্থবিরোধী এবং এর তীব্র প্রতিবাদ জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।
রাজনৈতিক ইস্যুতে বাড়ছে সংঘাতের সুর—আগামী দিনে এই বিতর্ক কোনদিকে গড়ায়, সেদিকেই নজর সকলের।