ত্রিপুরা
img

আগরতলায় গ্রামীণ ব্যাংক কর্মী-অফিসারদের যৌথ রাজ্য সম্মেলন

গ্রামীণ ব্যাংক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের দাবি-দাওয়া নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সম্মেলন। এক মঞ্চে কর্মচারী ও অফিসারদের যৌথ উদ্যোগ
আগরতলার মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের চতুর্থ যৌথ রাজ্য দ্বি-বার্ষিক সম্মেলন।এই সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা সহ দুই সংগঠনের বহু সদস্য ও প্রতিনিধি।সম্মেলনে ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া, গ্রাহক পরিষেবার মানোন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং কর্মীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন।একই সঙ্গে গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে নানা দিকনির্দেশনাও তুলে ধরা হয়।
গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধ উদ্যোগ—এই বার্তাই দিল আজকের সম্মেলন।