ত্রিপুরা
img

মুক্তধারা অডিটোরিয়ামে জনসংখ্যা ইস্যুতে কনভেনশন

জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে আয়োজন করা হলো এক গুরুত্বপূর্ণ কনভেনশন। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। দেখুন বিস্তারিত—
রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক কনভেনশন।অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল জনসংখ্যা বৃদ্ধি এবং তার ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন সামাজিক সমস্যা ও তার সম্ভাব্য সমাধান।কনভেনশনে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। তাঁরা জনসংখ্যা নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি এবং নীতিগত দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।বক্তারা জানান, এই ধরনের আলোচনা সমাজে সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একই সঙ্গে জনসংখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে আরও বিস্তৃত পরিসরে আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সচেতনতা ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা—এই বার্তাই তুলে ধরল আজকের কনভেনশন।