ত্রিপুরা
img

বিজেপি প্রদেশ কার্যালয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ শীর্ষ নেতৃত্ব। 
বিজেপি প্রদেশ কার্যালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক।এই বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ভিসি দখল এবং তিপ্রা মথার পক্ষ থেকে পর্যটন ক্ষেত্র ছবিমুড়া বন্ধ করে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়:বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিষয়গুলি নিয়ে প্রতিক্রিয়া জানান এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকার ইঙ্গিত দেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য নেতৃত্ব।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই প্রশাসনিক কড়াকড়ির বার্তা—এখন দেখার, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়।