ত্রিপুরা
img

প্রচারে ঝড় তুললেন গীতা দেববর্মা; পাশে বিধায়ক মানব ও বিশ্বজিৎ।

নির্বাচনী মহারণের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের পারদ। আজ প্রচারের ১১তম দিনে ১৭ নং পেকুয়ারজলা-জানমেজয়নগর এডিসি কেন্দ্রে শক্তির প্রদর্শন করল তিপ্রা মথা। রতনপুর স্কুল মাঠে আয়োজিত এই বিশাল জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রার্থী গীতা দেববর্মার সমর্থনে সুর চড়ালেন দলের শীর্ষ নেতৃত্বরা। 
টিটিএএডিসি নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, পাহাড়ে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। প্রচারের ১১তম দিনে আজ ১৭ নং পেকুয়ারজলা-জানমেজয়নগর কেন্দ্রের পূর্ব ও পশ্চিম রতনপুর ভিলেজ কমিটির উদ্যোগে রতনপুর স্কুল মাঠে এক বর্ণাঢ্য জনসভা অনুষ্ঠিত হয়। এদিন দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসভাকে এক বিশাল রূপ দেয়।জনসভার মূল আকর্ষণ ছিলেন এই কেন্দ্রের তিপ্রা মথা মনোনীত প্রার্থী গীতা দেববর্মা। তবে শুধু প্রার্থীই নন, এদিন তাঁর সমর্থনে একজোট হয়েছিলেন দলের হেভিওয়েট নেতারা। উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই এবং প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা মূলত মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মনের দেওয়া ‘থানসা’ বা ঐক্যের বার্তাকেই হাতিয়ার করেন।
এখন দেখার, রতনপুরের এই জনসমুদ্র ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়। তবে প্রচারের ময়দানে যে গীতা দেববর্মা অনেকটা এগিয়ে রয়েছেন, তা এদিনের ভিড় থেকেই স্পষ্ট।