
এডিসি নির্বাচনকে সামনে রেখে ময়দানে কোমর বেঁধে নামল তিপ্রা মথা। আজ ২৫ নং নূতন বাজার মালবাসা কেন্দ্রের বুরবুরিয়া থেকে পূর্ব মালবাসা পর্যন্ত এক বিশাল র্যালির মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করল দল। বুবাগ্রার ‘থানসা’ অর্থাৎ ঐক্যের বার্তা নিয়ে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছালেন তিপ্রা মথা নেতৃত্ব।
ঢোল-কাঁসর আর স্লোগানে মুখরিত চারপাশ। ২৫ নং নূতন বাজার মালবাসা কেন্দ্রে আজ ধরা পড়ল এক ভিন্ন ছবি। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে বুরবুরিয়া থেকে পূর্ব মালবাসা পর্যন্ত এই দীর্ঘ মিছিলে পা মেলালেন হাজার হাজার কর্মী-সমর্থক।র্যালির সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন কেন্দ্রের মনোনীত প্রার্থী সুজয় উচোই। তাঁর সমর্থনে এই মিছিলে শামিল হন ৪১ নং আম্পি নগর কেন্দ্রের বিধায়ক পাথান লাল জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন টিডব্লিউএফ (TWF) এবং ওয়াইটিএফ (YTF)-এর একঝাঁক নেতৃত্ব ও লড়াকু কর্মীরা।
মিছিলের আকার এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে রাজনৈতিক মহলের ধারণা, নূতন বাজার মালবাসা কেন্দ্রে তিপ্রা মথা নিজেদের জমি যথেষ্ট শক্ত করে ফেলেছে। এখন দেখার, এই জনজোয়ার ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়।