ত্রিপুরা
img

সাব্রুমে বিজেপি কর্মী আহত, হামলার অভিযোগ

এডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে রাজ্যে। সাব্রুম মহকুমায় এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি সাব্রুম মহকুমার হারবাতলী এডিসি ভিলেজের কুসোল চন্দ্র পাড়ার। রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ মলিন ত্রিপুরা নামে এক বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হন।অভিযোগ, তিপ্রা মথা দলের কিছু কর্মী ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে তার চিকিৎসা চলছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চড়া প্রতিক্রিয়া।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে সংঘর্ষ ও উত্তেজনা। সাব্রুমের এই ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
রাজনৈতিক সংঘাতের এই আবহে শান্তিপূর্ণ ভোটের দাবি জোরালো হচ্ছে—এখন নজর প্রশাসনের ভূমিকার দিকে।