
ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার বিজেপির। পথসভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
রবিবার ধর্মনগর থানা সংলগ্ন এলাকায় ৫৬ নম্বর মণ্ডলের উদ্যোগে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী জহর চক্রবর্তী ও বিজেপি নেতা বিশ্বজিৎ দেব সহ অন্যান্য নেতৃত্ব।বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অতীতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উগ্রপন্থা ইস্যু তুলে ধরে বিরোধীদের নিশানা করেন।অন্যদিকে, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।প্রার্থী জহর চক্রবর্তীও ভোটারদের উদ্দেশ্যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন কামনা করেন।পথসভাকে ঘিরে কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।
প্রচারে গতি, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠছে লড়াই—এখন নজর ভোটের ফলাফলের দিকে।