ত্রিপুরা
img

মৃত্যুবার্ষিকীতে ক্যান্সার রোগীদের পাশে সামাজিক সংগঠন

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আগরতলায়। জগবন্ধু পালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যান্সার হাসপাতালে রোগীদের পাশে দাঁড়াল একটি সামাজিক সংগঠন।
রবিবার আগরতলা শহরের ক্যান্সার হাসপাতালে ভর্তি থাকা প্রায় ২২০ জন রোগীর জন্য প্রাতরাশের ব্যবস্থা করে ‘দা হিউম্যান সোশ্যাল অর্গানাইজেশন’।রোগীদের মধ্যে ফল, বিস্কুট ও দুধ বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।তাদের মতে, ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত রোগী ও তাদের পরিবার মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়ে। সেই কঠিন সময়ে সামান্য সহায়তাও বড় ভূমিকা নিতে পারে।প্রায় ছয় বছর ধরে এই সংগঠন সমাজসেবামূলক কাজ করে আসছে এবং বিশেষ করে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এই উদ্যোগে অংশ নিয়ে সংগঠনের ছাত্র-ছাত্রীরা নিজেদের ভাগ্যবান মনে করছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তারা।
মানবিকতার এই বার্তা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে—এই প্রত্যাশাই রইল।