ত্রিপুরা
img

কিল্লায় তিপ্রা মথার র্যালি, ২৪ ভোটারের যোগদান

রবিবার ২০ নং কিল্লা-বাগমা টিটিএএডিসি কেন্দ্রের কিল্লা এলাকায় তিপ্রা মথা প্রার্থী পূর্ণ চন্দ্র জমাটিয়ার সমর্থনে এক বিশাল র্যালির আয়োজন করা হয়।র্যালিতে অংশ নেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক, ফলে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এই কর্মসূচির মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১০টি পরিবারের মোট ২৪ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রার্থী পূর্ণ চন্দ্র জমাটিয়া।দলীয় সূত্রে দাবি, এই যোগদানের ফলে এলাকায় তিপ্রা মথার সংগঠন আরও মজবুত হয়েছে এবং আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে দলবদল ও প্রচারের তৎপরতা। কিল্লার এই কর্মসূচি সেই চিত্রই তুলে ধরছে।
ভোটের আগে সমীকরণ বদলাচ্ছে দ্রুত—এখন নজর ফলাফলের দিকে।