ত্রিপুরা
img

ধর্মনগরে মুখ্যমন্ত্রীর সফর, বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় সভা

ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে জোরদার তৎপরতা বিজেপির। একদিনের সফরে এসে বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
রবিবার উত্তর জেলা সফরে ধর্মনগরে পৌঁছান মুখ্যমন্ত্রী।সন্ধ্যায় অর্ধেন্দু ভট্টাচার্যের স্মৃতিভবনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, সমাজসেবী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবেন বলেই তিনি আশাবাদী।তিনি আরও জানান, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল নাথ, উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্য নেতৃত্ব।মুখ্যমন্ত্রীর এই সফর ও সভাকে ঘিরে বিজেপি শিবিরে নতুন উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনের আগে ধর্মনগরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।
প্রচারে গতি বাড়ছে, লড়াইও জমে উঠছে—এখন নজর উপনির্বাচনের ফলাফলের দিকে।