ত্রিপুরা
img

বোধজংনগরে মথার পদযাত্রা, বিজেপিকে হারানোর দাবি রুনিয়েলের

এডিসি নির্বাচন ঘিরে ত্রিপুরায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী রুনিয়েল দেববর্মার নেতৃত্বে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হলো।
রবিবার ১৪ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের রাজঘাট এলাকা থেকে ওয়াসিকা কামি পর্যন্ত তিপ্রা মথার পক্ষ থেকে এক বিশাল নির্বাচনী পদযাত্রার আয়োজন করা হয়।এই পদযাত্রায় অংশ নেন হাজারো কর্মী-সমর্থক। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি দীপক দেববর্মা সহ যুব ও নারী সংগঠনের নেতৃত্ব।পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং তিপ্রা মথার শক্তি প্রদর্শন স্পষ্টভাবে চোখে পড়ে।সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী রুনিয়েল দেববর্মা বলেন, ২০২১ সালের মতো এবারও এডিসি নির্বাচনে বিজেপি পরাজিত হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। তিনি দাবি করেন, তিপ্রা মথা ইতিমধ্যেই ২৫টি আসন নিয়ে শক্ত অবস্থানে রয়েছে এবং জনগণের সমর্থন তাদের পক্ষেই রয়েছে।তিনি আরও বলেন, জনজাতি মানুষের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে লড়াই চালিয়ে যাবে তিপ্রা মথা এবং আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত।নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক প্রচার ও শক্তি প্রদর্শন। বোধজংনগর এলাকায় এই পদযাত্রা সেই লড়াইকে আরও তীব্র করে তুলল।
প্রচারের জোর, আত্মবিশ্বাসে ভরপুর দাবি—এখন দেখার, এডিসি নির্বাচনে শেষ হাসি কে হাসে।