ত্রিপুরা
img

কৈলাসহরে তিপ্রা মথার জনসভা

এডিসি নির্বাচনকে সামনে রেখে কৈলাসহরে তিপ্রা মথার জোরদার প্রচার। দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের উপস্থিতিতে অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা।
রবিবার কৈলাসহরের জামতৈলবাড়ি গ্রামের ছাগলডেমা হাইস্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়।৭ নম্বর কচুছড়া-ডেমছড়া আসনে তিপ্রা মথা প্রার্থী ধীরেন দেববর্মার সমর্থনে এই সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।সভায় উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, প্রার্থী ধীরেন দেববর্মা, জগত রাঙ্খল, গণেশ দেববর্মা, রঞ্জন সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।বক্তারা এডিসি নির্বাচনে তিপ্রা মথার প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
ধীরেন দেববর্মার পক্ষে জোর প্রচার