ত্রিপুরা
img

মান্দাইয়ে বিজেপির রোড শো, রাজেশ দেববর্মার সমর্থনে শক্তি প্রদর্শন

এডিসি নির্বাচনকে সামনে রেখে মান্দাইয়ে জোরদার প্রচার বিজেপির। প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে মেরেং বাজার এলাকায় অনুষ্ঠিত হল নির্বাচনী রোড শো।
১৬ মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা এই রোড শো-এর মাধ্যমে জনসমর্থন আদায়ের চেষ্টা করেন।তিনি এডিসি দখল ও দুর্নীতিমুক্ত উন্নত পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেন।রোড শো ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।অন্যদিকে, সিনাই কামি বাজার এলাকায় তিপ্রা মথা ছেড়ে ১৫ জন ভোটার বিজেপিতে যোগদান করেন।এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য নেতৃত্ব, যারা নির্বাচনী কৌশল ও প্রচার নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
এডিসি নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা ও দলবদল। মান্দাই এলাকায় বিজেপির এই কর্মসূচি নতুন করে আলোচনায়।প্রচারে গতি, যোগদানে বাড়ছে জোর—এখন নজর ভোটের লড়াইয়ে।