

Apr 03, 2026
শুক্রবার আগরতলার আইজিএম হাসপাতালের ডেন্টাল নার্সিং কলেজে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, সংগঠনের সভাপতি পার্থ পাল, সম্পাদক অভিজিৎ বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা।রক্তদানের মতো মানবিক উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সংগঠনের এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠন।