

Apr 02, 2026
ঐতিহ্য ও আনন্দের মিলনমেলা চৈত্র মেলা ২০২৬-এর শুভ সূচনা হলো চিলড্রেন পার্কে। মেলার উদ্বোধন করেন শহরের মেয়র দীপক মজুমদার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।বিভিন্ন ধরনের দোকান, খাবারের স্টল, হস্তশিল্প এবং বিনোদনের নানা আয়োজন মেলাকে করে তুলেছে আকর্ষণীয়। ছোট থেকে বড়—সব বয়সের মানুষের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। মেয়র দীপক মজুমদার বলেন, এই মেলা শুধুমাত্র বিনোদনের নয়, স্থানীয় ব্যবসায়ীদের জন্যও একটি বড় সুযোগ।