
আগামী ১২ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলা এডিসি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধানকর।"
"বৈঠকে খোয়াই ও ধলাই জেলার স্পর্শকাতর এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধমূলক কার্যক্রম রোধে কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুত।""ডিজিপি অনুরাগ ধানকর জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা পুলিশের প্রধান লক্ষ্য।"
"এবারের নির্বাচন খোয়াই ও ধলাই জেলায় সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে—পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।"