ত্রিপুরা
img

মহারানী-চেলাগাংয়ে বিজেপিতে ১৭১ জনের যোগদান

আসন্ন এডিসি নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক ময়দান। এরই মধ্যে ২১ মহারানী-চেলাগাং কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সম্রাট জমাতিয়ার সমর্থনে তৈনানী স্কুল মাঠে আয়োজিত হয় এক বিশাল জনসভা।এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সভামঞ্চ থেকে তিনি এডিসি এলাকার উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ ও প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।তিনি দাবি করেন, বর্তমান সরকার উপজাতি এলাকার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, প্রমোদ রিয়াং সহ দলের শীর্ষ নেতৃত্ব। প্রার্থী সম্রাট জমাতিয়াও এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন।এদিনের জনসভার অন্যতম আকর্ষণ ছিল দলবদল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১৭১ জন ভোটার বিজেপিতে যোগদান করেন, যা দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। জনসভা ঘিরে কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপচে পড়া ভিড় স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে।