

Apr 02, 2026
বরকাঠাল এলাকায় আয়োজিত এক উঠানসভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এই সভায় বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে জোরদার প্রচার চালানো হয়। সভা চলাকালীনই তিপ্রা মথা ছেড়ে ৬টি পরিবারের প্রায় ২০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী রতন লাল নাথ, প্রার্থী রণবীর দেববর্মা এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এই যোগদান প্রমাণ করছে যে এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে তাদের উপর আস্থা রাখছেন। অন্যদিকে, বিরোধীদের মতে এটি শুধুই রাজনৈতিক কৌশল।