ত্রিপুরা
img

রাজ্যজুড়ে ভক্তিভরে পালিত হচ্ছে হনুমান জন্মোৎসব

আজ অঞ্জনী-পুত্র মহাবীর হনুমানের জন্মদিন। সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও আজ অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে হনুমান জন্মোৎসব। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পবন-পুত্রের এই বিশেষ দিনটি উদযাপন করেন পুণ্যার্থীরা।
রাজধানীর বিভিন্ন মন্দিরের পাশাপাশি বিশেষ ভিড় পরিলক্ষিত হচ্ছে ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন হনুমান মন্দিরে। আজ সকাল থেকেই ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন মন্দির প্রাঙ্গণে। অশুভ শক্তির বিনাশ আর সুখ-শান্তির কামনায় বজরংবলীর চরণে পুজো দিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ছোট-বড় সকলেই।
ভক্তদের বিশ্বাস, এই পুণ্য তিথিতে বজরংবলীর আরাধনা করলে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়। আর সেই বিশ্বাসকে পাথেয় করেই আজ আগরতলার আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠেছে 'জয় হনুমান' ধ্বনিতে। মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পাঠ এবং আরতি। নিরাপত্তার স্বার্থে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে বিশেষ ব্যবস্থা।