ত্রিপুরা
img

১২ এপ্রিলকে সামনে রেখে রুনিয়েল দেববর্মার ঝড়ো প্রচার

১২ এপ্রিলের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহেই বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে ঝড়ো প্রচারে নেমেছেন তিপ্রা মথা প্রার্থী রুনিয়েল দেববর্মা।গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণদেবতাদের সঙ্গে সংযোগ স্থাপন করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। একই উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে ভোটারদের দরজায় দরজায় গিয়ে সমর্থন চাইছেন রুনিয়েল।বৃহস্পতিবার ১৪ নং বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের ৪ এবং ৫ নং পোলিং স্টেশন এলাকায় বিশাল জনসমর্থন নিয়ে জনসংযোগে নামেন তিনি। প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে সকলের। প্রার্থীর দাবি, উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে মানুষ এবার পরিবর্তনের পক্ষেই রায় দেবে।