ত্রিপুরা
img

আগরতলা রেল স্টেশনে মাদকসহ তিনজন আটক

গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা রেল স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।অভিযান চলাকালীন তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় গাঁজা ও বিপুল পরিমাণ নেশার সিরাপ।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রেলপথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা চলছিল।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুরো চক্রের খোঁজে নেমেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এবং মাদকবিরোধী অভিযানে আরও কড়া নজরদারি বাড়ানো হয়েছে।