

Apr 03, 2026
১৪ নম্বর বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে আয়োজিত হয় এক উঠান সভা। এই সভায় তিপ্রা মথা দল ছেড়ে ৯০টি পরিবারের মোট ২৭৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।মন্ত্রী রতন লাল নাথ ও প্রার্থী রণবীর দেববর্মার উপস্থিতিতে নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করা হয়। নির্বাচনের আগে এই দলবদলকে ঘিরে এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।