
শুক্রবার ২৬ নম্বর বীরচন্দ্র কলসি কোয়াইফাঙ সুরেন্দ্র পাড়া আমতলি বাজার এলাকায় অনুষ্ঠিত হয় তিপ্রা মথার এক যোগদান সভা।তিপ্রা মথার প্রার্থী কেনারাম রিয়াং-এর হাত ধরে আইপিএফটি জোলাইবাড়ি ডিভিশন প্রেসিডেন্টসহ ৪৪টি পরিবার এবং বিজেপি থেকে ৭টি পরিবার—মোট ১৪৬ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।নতুন সদস্যদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রার্থী কেনারাম রিয়াং।এদিন আইপিএফটি-র প্রাক্তন নেতা দল ছেড়ে তিপ্রা মথায় যোগ দিয়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন।তিনি দাবি করেন, জনজাতির স্বার্থ রক্ষায় তিপ্রা মথাই একমাত্র ভরসা। এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনীতিতে দলবদল ও শক্তি প্রদর্শনের চিত্র স্পষ্ট হয়ে উঠছে।