ত্রিপুরা
img

সিমনায় বিজেপির ডোর টু ডোরে এডিসি-র বিরুদ্ধে ক্ষোভ

প্রচারে উপস্থিত ছিলেন রতন ঘোষ, গৌরাঙ্গ ভৌমিক, কাজল দে সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। প্রচারে বেরিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে একাধিক সমস্যার কথা উঠে আসে বলে জানান নেতৃত্বরা।তাদের অভিযোগ, বিগত দিনে এডিসি প্রশাসনের তরফ থেকে এলাকায় কোনও উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নিস্থানীয় বাসিন্দাদের দাবি, ঘর ও ভাতার মতো সুবিধা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে মিললেও এডিসি প্রশাসনের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি।নেতৃত্বদের মতে, এবারের নির্বাচনে এই অসন্তোষের প্রতিফলন ভোটে দেখা যাবে। এখন দেখার, এই অভিযোগ ও প্রতিশ্রুতি ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।