ত্রিপুরা
img

কান্তামণি পাড়ায় পাঁচ ওয়ার্ডের জনসমাগম, প্রার্থী গীতা দেববর্মার সমর্থনে শক্তি প্রদর্শন

নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। মঙ্গলবার ১৭ নম্বর পেকুয়ারজলা-জনমজয়নগর কেন্দ্রের মধ্য গনিয়ামারা ভিলেজের কান্তামণি পাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা।
পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে আয়োজিত এই সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রার্থী গীতা দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, প্রাক্তন ইএম রমণী দেববর্মা এবং টিডব্লিউএফ ওয়েস্ট ডিস্ট্রিক্টের সেক্রেটারি নাইশামারি দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।সভা থেকে উন্নয়ন, অধিকার এবং জনসংযোগের উপর গুরুত্বারোপ করা হয়। আগাম নির্বাচনে এই কেন্দ্রকে নিজেদের দখলে রাখতে আত্মবিশ্বাসী নেতৃত্ব।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। পেকুয়ারজলা-জনমজয়নগর কেন্দ্রেও তার স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে।