
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রচার। মঙ্গলবার ১৬ নং মন্দাই-পুলিনপুর কেন্দ্রেও তেমনই চিত্র ধরা পড়ল।
এইদিন তিপ্রা মথা প্রার্থী জিতেন দেববর্মা উত্তর জয়নগর ভিলেজের ১৬/৪ নম্বর পোলিং স্টেশন এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচার চালান।দিনের শুরুতেই উত্তর জয়নগর এলাকায় একটি নতুন ভোট অফিসের উদ্বোধন করেন তিনি। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।এরপর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তিপ্রা মথার পক্ষে সমর্থন চান প্রার্থী।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মন্দাই-পুলিনপুর কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।