ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে পাহাড়ে পৌঁছবে উন্নয়নের বার্তা

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রচারে আরও জোর বাড়াচ্ছে বিজেপি। বুধবার আগরতলায় রাজ্য দপ্তরের সামনে থেকে ১০টি প্রচার গাড়ির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বুধবার আগরতলায় বিজেপি ত্রিপুরা রাজ্য দপ্তরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০টি নির্বাচনী প্রচার গাড়ির সূচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ দলের শীর্ষ নেতৃত্ব।দলীয় সূত্রে জানা গেছে, এই প্রচার গাড়িগুলি মূলত পাহাড়ি ও দূরবর্তী এলাকায় ঘুরে ঘুরে সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার হয়েছে রাজনৈতিক মহলের তৎপরতা। সেই প্রেক্ষাপটে বিজেপির এই প্রচার গাড়ি সূচনা কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এডিসি নির্বাচনের আগে পাহাড়ে প্রচারের ঝড় তুলতে বিজেপির এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।