ত্রিপুরা
img

কাঞ্চনপুরে ত্রিপ্রা মথার শক্তি বৃদ্ধি, ৯০ ভোটারের যোগদান

দশদা–কাঞ্চনপুর ৩ নম্বর আসনের ত্রিপ্রা মথা প্রার্থী উমাশঙ্কর রিয়াংয়ের সমর্থনে  ত্রিপ্রা মথা দলে যোগ দেন। দলের পতাকা পরিয়ে নবাগতদের দলে স্বাগত জানান প্রার্থী উমাশঙ্কর রিয়াং ও অন্যান্য নেতৃত্বরা। এদিন সকাল থেকেই বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান চালানো হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। যোগদানের এই ধারাবাহিকতা নির্বাচনের আগে ত্রিপ্রা মথার পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের আগে এই যোগদান কতটা প্রভাব ফেলবে ফলাফলে, এখন সেটাই দেখার।