ত্রিপুরা
img

দিন-রাত প্রচারে ব্যস্ত প্রার্থী, বাজার সভায় জনস্রোত

রামচন্দ্রঘাট টিটিএএডিসি কেন্দ্রের নির্বাচনী লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। জনসাধারণের বিপুল সমর্থনকে সামনে রেখে প্রচারে আরও জোর বাড়িয়েছেন তিপ্রা মথা প্রার্থী জেমস দেববর্মা।
মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন।দিনভর প্রচারের পর সন্ধ্যায় বাইজালবাড়ি বাজারে একটি বড়সড় বাজার সভার আয়োজন করা হয়। এই সভায় মহিলা, পুরুষ ও বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সভা থেকে জেমস দেববর্মা জানান, জনগণের যে সাড়া তিনি পাচ্ছেন, তাতে তিনি জয়ের ব্যাপারে প্রায় ১০০ শতাংশ আশাবাদী।
আগামী নির্বাচনে রামচন্দ্রঘাট কেন্দ্র দখল করতে তিপ্রা মথা সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।