ত্রিপুরা
img

কালীনগরে বিজেপির ‘ফেইক যোগদান’ ইস্যুতে সরব তিপ্রা মথা

বুধবার গামছাপোকা এলাকার বিভিন্ন অঞ্চলে পদযাত্রা ও জনসংযোগে নামেন তিপ্রা মথার নেতা রুনিয়েল দেববর্মা। সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি।এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, কালীনগর এলাকায় তিপ্রা মথার এক বুথ সভাপতি তাদের দলে যোগ দিয়েছেন।নির্বাচন যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। কালীনগরের এই ‘যোগদান বিতর্ক’ এখন ভোটের ময়দানে নতুন ইস্যু হয়ে উঠেছে। এখন দেখার, এই অভিযোগ-পাল্টা অভিযোগের প্রভাব ভোটবাক্সে কতটা পড়ে।