
এডিসি নির্বাচনকে সামনে রেখে ভুরাতলি কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। গ্রামসভা অভিযানের মধ্য দিয়ে বাড়ছে জনসংযোগ।
দক্ষিণ ত্রিপুরা জেলার ২৭ পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের গাবুসরা বৃন্দামাটিলা এডিসি ভিলেজ এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় গ্রামসভা অভিযান।এই কর্মসূচি শেষে তিপ্রা মথা ছেড়ে ৫টি পরিবারের মোট ১৭ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন ৩৭ ঋষ্যমুখ মন্ডল সভাপতি।এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বলেন, এলাকার সার্বিক অগ্রগতির জন্য সবার সহযোগিতা প্রয়োজন।স্থানীয়দের একাংশের অভিযোগ, পূর্বে এলাকায় উন্নয়নের কাজ যথেষ্ট হয়নি বলেই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
এই গ্রামসভা ও যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।