
এডিসি নির্বাচনকে সামনে রেখে মাছমারা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ চরমে। কংগ্রেসে ভাঙন, বিজেপিতে যোগ দিল একাধিক পরিবার।
২ নং মাছমারা কেন্দ্রে বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস, তিপ্রা মথা ও আইপিএফটি—সব দলই জোরদার প্রচারে নেমেছে।বুধবার নালকাটা এডিসি ভিলেজে বিজেপির পক্ষ থেকে প্রার্থী মঞ্জু রানী সরকারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়।অন্যদিকে, বিকেলে জয়কুমার পাড়ায় কংগ্রেসে ভাঙন দেখা যায়। ৬টি পরিবারের মোট ১৯ জন ভোটার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।মন্ত্রী সান্তনা চাকমা ও প্রার্থী মঞ্জু রানী সরকারের হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়।
নির্বাচনের আগে এই দলবদল রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।