
আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাথারকান্দিতে জোরদার রাজনৈতিক প্রচার।
নির্বাচনী মঞ্চ থেকেই উচ্ছেদ অভিযানের কড়া বার্তা দিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল।সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, ৯ এপ্রিল নির্বাচন, ৪ মে গণনা—আর তার পরেই শুরু হবে উচ্ছেদ অভিযান।তিনি বলেন, বনাঞ্চল দখল করে যারা অবৈধভাবে বসবাস করছে, তাদের উচ্ছেদ করা হবে এবং দখলমুক্ত করা হবে সরকারি জমি।সভা থেকে তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন।এদিকে, পাথারকান্দি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহাও জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই পাথারকান্দিতে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে।