

Mar 31, 2026
এডিসি নির্বাচনকে সামনে রেখে বোধজংনগর-ওয়াখিনগর কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত হলো পদযাত্রা।
১৪ নম্বর টিটিএএডিসি কেন্দ্রের অন্তর্গত মান্দাই বিধানসভার কালীনগর এলাকায় এই পদযাত্রার আয়োজন করা হয়।এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।পদযাত্রার পাশাপাশি ১০টি পরিবারের মোট ৩৭ জন ভোটার তিপ্রা মথা ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন।এই যোগদান ও পদযাত্রাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।