
নির্বাচনকে সামনে রেখে পেকুয়ার-জলা-জাম্মে-জয়নগর কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছেন তিপ্রা মথা প্রার্থী গীতা দেববর্মা।
গত ছয় দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত নিরলস প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। মঙ্গলবার মধ্য গনিয়া-মারা ভিলেজ কমিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন।এই সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন গীতা দেববর্মা এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব।এদিন মহারাজার আহ্বানে সাড়া দিয়ে দুইটি পরিবারের মোট ৯ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।
আসন্ন নির্বাচনের আগে এই জনসংযোগ কর্মসূচি এলাকায় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।