ত্রিপুরা
img

কমলপুরে পালিত শহীদ বিমল সিংহের শহীদান দিবস

কমলপুর মহকুমা জুড়ে পালিত হলো শহীদ বিমল সিংহের ২৯তম শহীদান দিবস। দিনটি সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবেও পালন করা হয়।
১৯৯৮ সালে এনএলএফটি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন বিমল সিংহ ও তার ভাই। সেই স্মৃতিকে স্মরণ করেই প্রতি বছর ৩১ মার্চ এই দিনটি পালন করা হয়।মঙ্গলবার সিপিআইএমের উদ্যোগে মহকুমার বিভিন্ন এলাকায় দিনটি পালন করা হয়। আভাঙ্গা ও রূপসপুরে শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।আভাঙ্গায় বিমল সিংহের আবক্ষ মূর্তিতে মাল্যদান শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক নেতা-নেত্রী।রূপসপুর সহ মহকুমার অন্যান্য এলাকাতেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই শহীদান দিবস উপলক্ষে সন্ত্রাসবাদ বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শহীদদের স্মরণে একাধিক কর্মসূচি পালন করা হয়।