

Mar 31, 2026
আগরতলা পৌর নিগমের উদ্যোগে ঠাকুর সংঘ এলাকায় উদ্বোধন হলো নতুন হাইমাস্ট লাইট। উপস্থিত ছিলেন শহরের মেয়র ও সাংসদ।
৩১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে এই হাইমাস্ট লাইট স্থাপন করা হয়েছে। এদিন এর উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সাংসদ রাজীব ভট্টাচার্য।স্থানীয়দের মতে, এই হাইমাস্ট লাইট চালু হওয়ায় এলাকায় রাতের নিরাপত্তা ও আলোর ব্যবস্থা আরও উন্নত হবে।অন্যদিকে, মহারাজগঞ্জ বাজারের বিপণি বিতানের বেহাল অবস্থার বিষয়েও নজর দিয়েছে পৌর নিগম।
পৌর নিগমের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।