ত্রিপুরা
img

ভুরাতলীতে বিজেপির জোর প্রচার, সমর্থন চাইলেন দীপক দও

এডিসি নির্বাচনকে সামনে রেখে ভুরাতলি কেন্দ্রে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি। 
দক্ষিণ ত্রিপুরা জেলার ২৭ পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের কৈলাশনগর এডিসি ভিলেজের ছনখলা পাড়ায় বিজেপির মনোনীত প্রার্থীর সমর্থনে এই জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাধীপতি দীপক দও। তিনি এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে দলের প্রার্থীর পক্ষে সমর্থন চান এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন।এদিনের কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
আসন্ন নির্বাচনের আগে এই জনসংযোগ অভিযান এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।