ত্রিপুরা
img

১২ তারিখের অপেক্ষায় মানুষ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুনিয়েল দেববর্মা

এডিসি নির্বাচনের প্রাক্কালে বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে জোরদার প্রচারে তিপ্রা মথা। প্রার্থী রুনিয়েল দেববর্মার সমর্থনে রোড শো ও বাড়ি বাড়ি প্রচারে উত্তাল এলাকা।
সোমবার ১৪ নম্বর বোধজংনগর-ওয়াকিনগর এডিসি কেন্দ্রে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা ব্যাপক প্রচারে নামেন। ডাইনমারা সহ বিভিন্ন পোলিং স্টেশন এলাকায় অনুষ্ঠিত হয় বিশাল রেলি ও মিছিল।প্রতিদিন চার থেকে পাঁচটি পোলিং সেন্টারে ডোর টু ডোর প্রচার চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন তিনি। এলাকাজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।প্রচারে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ নজরে পড়েছে। রোড শো ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রচারের লড়াই। এখন দেখার, ভোটের ফলাফলে কার দিকে ঝুঁকে পড়ে জনমত।