
ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনে মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছে বিজেপি। প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে জনসংযোগ থেকে কর্মী সম্মেলন—সবখানেই দেখা গেল নেতাদের সক্রিয় উপস্থিতি।মান্দাইয়ের ১৬ নং মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে সোমবার জোরদার প্রচার চালানো হয়। চারঘরিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ ও এডিসি পরিকল্পনা তুলে ধরেন প্রার্থী নিজে।এদিনের কর্মসূচির অংশ হিসেবে একটি কার্যকর্তা সম্মেলনেরও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রার্থী রাজেশ দেববর্মা, বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,“এডিসি আমাদের হাতে থাকলে রাজ্য সরকার ও এডিসি একসঙ্গে কাজ করে জনজাতি এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে।”তিনি আগামী ১২ই এপ্রিল পদ্মফুল প্রতীকে ভোট দিয়ে রাজেশ দেববর্মাকে জয়ী করার আহ্বান জানান।অন্যদিকে, প্রার্থী রাজেশ দেববর্মাও ভোটারদের কাছে দুর্নীতিমুক্ত ও উন্নত এডিসি গড়ার প্রতিশ্রুতি দেন।
এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মান্দাই কেন্দ্রে বিজেপির এই প্রচার কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।