
ত্রিপুরা রাজ্যের জনকল্যাণমুখী বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাস্তায় নামল বিজেপির ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডল। আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবন থেকে শুরু হয় এই ধন্যবাদ র্যালি।
আজ আগরতলার ৮ নং টাউন বড়দোয়ালি এলাকায় বিজেপি মন্ডলের উদ্যোগে এক ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। সম্প্রতি ঘোষিত রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই এই কর্মসূচি।র্যালিটি রবীন্দ্র শতবার্ষিক ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব, কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষ।অংশগ্রহণকারীরা জানান, এই বাজেট সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে।
মন্ডলের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের এই উদ্যোগে কর্মচারীদের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের পথ আরও সুগম হবে।