ত্রিপুরা
img

৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২। রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বোধজং নগর থানা পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ নেশার সামগ্রী। একটি অটো রিকশায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ হাজার ইয়াবা ট্যাবলেট। পুলিশ সূত্রে খবর, রুটিন মাফিক গাড়ি চেকিংয়ের সময় একটি সন্দেহভাজন অটো আটক করা হয়। তল্লাশি শুরু হতেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে চম্পট দেয় অটোর চালক। তবে ঘটনাস্থল থেকেই পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের নাম সঞ্জীব হোসেন ও আব্দুল রহমান। সঞ্জীবের বাড়ি আড়ালিয়া এলাকায় এবং আব্দুল রহমানের বাড়ি মতিনগর বলে জানা গেছে।