

Mar 28, 2026
গতকালই এই পাম্পের বিরুদ্ধে অভিযোগ ওঠে—ইচ্ছাকৃতভাবে জ্বালানি আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল। সেই সঙ্গে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও সামনে আসে।অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ সরাসরি পাম্পে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় সমস্ত কার্যক্রম।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই চলছিল এই অনিয়ম। তবে প্রকাশ্যে আসার পরই নেওয়া হল কড়া পদক্ষেপ। প্রশাসনের স্পষ্ট বার্তা—কালোবাজারি করে মুনাফা লোটার চেষ্টা করলে আর রেহাই নেই।