ত্রিপুরা
img

২০ লক্ষ টাকার দাবিতে হুমকি ফোন, টার্গেটে যুব মোর্চা নেতা

জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তা না দিলে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই যুব নেতা ও তার পরিবার।ঘটনার পরই বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকির ফোন কোথা থেকে এসেছে, কারা এর সঙ্গে জড়িত—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা ও দলীয় কর্মীরা।