

Mar 27, 2026
শুক্রবার ৭ নং ডেমচেরা-কচুচেরা এডিসি কনস্টিটুয়েন্সির অন্তর্গত নেপালতিলা এলাকায় এই র্যালির আয়োজন করা হয়।র্যালিতে উপস্থিত ছিলেন তিপ্রা মথা পার্টির প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা এবং বিধায়ক পল ডাংশু সহ দলের অন্যান্য নেতৃত্ব।র্যালিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আসন্ন নির্বাচনের আগে এই র্যালি ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।